• ঢাকা
  • বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে  শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৭ পিএম;
বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে  শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ
বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে  শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী ও ইশবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে।.

 .

বুধবার (২২ এপ্রিল) দুপুরে লামাকাজী ইউনিয়নের স্হানীয় ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার হুসাইন, ফ্রান্স প্রবাসী কামাল হোসাইন, ইরশাদ হোসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ, ইতালি প্রবাসী জাকারিয়া রহমান সবুজ, নুমান আহমদ, কানাডা প্রবাসী গোলাম হোসেন, সৌদি আরব প্রবাসী আব্দুল করিম বাবুল, আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলি আহমদ, শহিদুল ইসলাম ইশকার, এখলাছুর রহমান প্রমুখ এর অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের গাইড বই ওয়ার্ডের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।.

 .

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইড বই বিতরণ ও মোনাজাত করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর সুলতান হুফফাজ আলহাজ্ব হাফিজ আব্দুস শহীদ।.

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ওমর ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ফয়ছল আহমদ।.

 .

বিশিষ্ট সমাজসেবক সাজিদুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, পল্লী মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. নিজাম উদ্দিন, ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি রায়, ইশবপুর হাজী ছফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার আলী, হামজাপুর কুরআন কোর্স ও ইবতেদায়ী মাদ্রাসার মুহতামিম কারি আশিকুর রহমান।.

সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন সেবুল আহমদ, মিজানুর রহমান, রাহেল আহমদ প্রমূখ। .

 .

এসময় উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুহেল মিয়া, জাহিদুল আলম, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল হক, অভিভাবক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ